ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৭ প্রাণ 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৬ জন ও ঢাকার বাইরে ১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫৯ জন ও ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫৩ জন ভর্তি হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৭৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ৭৩৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৭ জন।  এর মধ্যে ঢাকা সিটির ৪ শত  জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৭ জন।